স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত চোর সাদেকসহ ২ জনকে আটক করেছে। গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পুলিশ জানায়, সাদেক মিয়া আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তার সহযোগীও চুরির সাথে জড়িত। অনেকদিন পলাতক থাকার পর তাদেরকে আটক করা হয়েছে। গতকাল রবিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।