সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

শায়েস্তাগঞ্জে বেশি দামে ইউরিয়া সার বিক্রি ॥ ডিলারকে লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অপরাধে শায়েস্তাগঞ্জে সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ পুরানবাজার এলাকার জননী ট্রেডার্সে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক বিএডিসি সার ডিলার মো. ফুল মিয়াকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মো. আক্তারুজ্জামান।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ আসে যে, জননী ট্রেডার্সের মালিক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ইউরিয়া সার বিক্রি করছেন। গতকাল সোমবার বিকেলে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকানের বিভিন্ন বিক্রয় রশিদ ও মেমো যাচাই-বাছাই করা হয়। অভিযান চলাকালে এক ক্রেতা অভিযোগ করেন, সরকার নির্ধারিত প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ১ হাজার ৩৫০ টাকা হলেও তার কাছে তা ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে। অর্থাৎ প্রতি বস্তায় ৫৫০ টাকা বেশি নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে দোকানের বিক্রয় মেমো ও সিসিটিভি ফুটেজ যাচাই শেষে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত জননী ট্রেডার্সের মালিক মো. ফুল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com