স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আসছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞ বিচারপতি মোঃ আতোয়ার রহমান ও ইউসুফ আব্দুল্লাহ সুমন। আজ ৪ অক্টোবর রবিবার বেলা ১১টায় নিজ বাসা থেকে রওয়ানা দিয়ে হবিগঞ্জ এসে পৌছঁবেন। সন্ধ্যা ৭টায় জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। ৫ থেকে ৭ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের অধিনস্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১, ২ ও ৩ পারিবারিক আপিল ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, ল্যান্ড সার্ভে আপিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও এর অধীন আদালতসমূহ এবং লিগ্যাল এইড অফিস পরিদর্শন করবেন। ৮ অক্টোবর সকাল সাড়ে ৭টায় বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন ঢাকা যাবেন এবং বেলা ১১টার সময় বিচারপতি আতোয়ার রহমান বাহুবলের দি প্যালেসে যাবেন।
সফরকালে বিচারকদের সাথে থাকবেন ব্যাঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস, মোঃ আব্দুল্লাহ আল মামুন, ব্যাঞ্চ লিডার মশিউর রহমান, প্রদীপ কুমার বারৈ, মোদাচ্ছের রহমান ও ব্যক্তিগত কর্মকর্তা শহিদুল্লাহ, গানম্যান ওমর আলী, সাইদুর রহমান, কামাল সরকার জমাদার। এ উপলক্ষে জজ ও চীফ জুডিসিয়াল কোর্টের সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।