সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

কৃষিতে নতুন জাতের ফসল আবাদে সাফল্য কৃষকের

  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে কৃষি ক্ষেত্রে নতুন নতুন জাতের ফসলের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষিতে আগ্রহী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম। তাঁর বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান তাঁকে প্রশংসাপত্র প্রদান করেছেন। গত ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে কৃষিবিদ শাহাদুল ইসলামের হাতে এ প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ জুলাই লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই উপজেলার কৃষিতে পরিবর্তন আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন শাহাদুল ইসলাম। বিশেষ করে নতুন জাতের ফসলের আবাদ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কাজ করছেন তিনি। ইতোমধ্যে তাঁর উদ্যোগে লাখাইয়ে প্রথমবারের মতো পটল, মুড়িকাটা পেঁয়াজ ও জি-নাইন কলার আবাদ করা হয়েছে। এসব ফসলের আবাদে সফলতা পাওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি গুচ্ছাকারে গম ও চীনাবাদাম চাষেও কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এ ছাড়া চলতি মৌসুমে রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আমন চাষের জন্য প্রয়োজনীয় সার ইউরিয়া, টিএসপি ও এমওপির বরাদ্দ নিশ্চিত করতেও উপজেলা কৃষি কর্মকর্তা উদ্যোগ গ্রহণ করেন। কৃষি বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, নতুন জাতের ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের প্রযুক্তিনির্ভর ও বৈচিত্র্যময় চাষাবাদে উৎসাহিত করার ফলে লাখাইয়ের কৃষিতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন, চাকরি জীবনে এ প্রশংসাপত্র পাওয়া আমার জন্য একটি বড় প্রাপ্তি। এর ফলে এলাকার কৃষকদের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। কৃষির উন্নয়নে ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যেতে চাই।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com