স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালির আয়োজন কর হয়। গতকাল ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টায় র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মুখলিছুর রহমান এর সভাপতিত্বে ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী (জালাল) এর সঞ্চালনায় বিষয়ের উপর মূল বক্তব্য রাখেন ডা. শরীফ মো: সানজিদ জামান। অনলাইনে বক্তব্য রাখেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। আলোচনায় অংশ নেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন এর সদস্য সচিব শফিকুল বারি আওয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সংগঠনের আজীবন সদস্য পরিবেশ সংগঠক তোফাজ্জল সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর অন্যতম হচ্ছে হৃদযন্ত্র। আমাদের দেশে হৃদরোগ বর্তমানে অন্যতম প্রধান স্বাস্থ্য ঝুঁকি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি নানা কারণে হৃদরোগ এর ঝুঁকি বাড়ায়। নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস এর মাধ্যমে এ ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।