মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

বানিয়াচংয়ে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ “করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গত ৮ নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইনের সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক মিহির পুরকায়স্থের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা সমবায় ফকর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সমবায়ী গোপাল চন্দ্র দাস এবং খালেদ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com