রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সিএনজিকে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুসহ দুই জনের মৃত্যু হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে জনতার স্রোত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঔষুধ সংকট ॥ ২৫টি পদ শূন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ ও সৈয়দ আহমদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পইলে মানবতার সেবায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার উদ্বোধন হবিগঞ্জ জেলা এনসিপির নয়া কমিটি আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব এডভোকেট জাকি বাবা-মায়ের পাশে শায়িত হলেন সাবেক চেয়ারম্যান ফরিদ খান চৌধুরী মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাহুবলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ফিরুজ মিয়া।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা জাতীয় জীবনে ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে দেশের কল্যাণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com