মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

লাখাইয়ে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই আঞ্চলিক মহাসড়ক পাশে উপজেলার প্রধান বাণিজ্যিক প্রাণ কেন্দ্র বুল্লা বাজারে তীব্র যানজট জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে বুল্লা বাজার থেকে কালাউক বাজার এবং বামৈ বাজারে প্রতিদিনের দীর্ঘস্থায়ী যানজট এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের ওপর যত্রতত্র যানবাহন পার্কিং, অবৈধ টমটম স্ট্যান্ড এবং নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ব্যস্ত সময়ে এই রুট দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী এবং জরুরি চিকিৎসার জন্য জেলা সদরে যাতায়াতকারী রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলোকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডগুলোই এই যানজটের মূল উৎস। সম্প্রতি হবিগঞ্জ-লাখাই সড়কটি চার লেনে উন্নীতকরণ এবং বুল্লা বাজারে আন্ডারপাস নির্মাণের প্রকল্প নিয়ে আলোচনা চললেও কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষের ভোগান্তি কমছে না।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন, আমরা খুব শীঘ্রই সরেজমিনে তদন্ত করে যানজট নিরসনে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। লাখাইবাসী এখন প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ এবং স্থায়ীভাবে এই যানজটমুক্ত পরিবেশের প্রত্যাশা করছেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com