সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে হবিগঞ্জ জেলা পরিষদ হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ হবিগঞ্জ বিজিবি’র পৃথক অভিযান ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিস্কুট কম্বলসহ ভারতীয় পন্য উদ্ধার শহরের অনন্তপুর যুব কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাধবপুরে র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩ চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন লাখাই ইউএনওর বদলি স্থগিত

বাহুবলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান-বাহুবল ॥ “করব সমবায়, গড়ব দেশ’ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাহুবলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সামিউর রেজা আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলফা বেগম, সাংবাদিক ফয়সাল চৌধুরীসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভর সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com