সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ ॥ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে হবিগঞ্জ জেলা পরিষদ হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ হবিগঞ্জ বিজিবি’র পৃথক অভিযান ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিস্কুট কম্বলসহ ভারতীয় পন্য উদ্ধার শহরের অনন্তপুর যুব কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন মাধবপুরে ৩৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার জাতীয় সমবায় দিবস উপলক্ষে মাধবপুরে র‌্যালি ও সভা আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩ চুনারুঘাটে র‌্যালি ও আলোচনা মাধ্যমে জাতীয় সমবায় দিবস উদযাপন লাখাই ইউএনওর বদলি স্থগিত

আজমিরীগঞ্জে পুলিশের অভিযান জুয়া খেলার অভিযোগে আটক ৩

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক ভারতের শিলংয়ের এন্ডিং জুয়াখেলা পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহুরী (টাকা সংগ্রহকারী) ও এক জুয়ারিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকালে আজমিরীগঞ্জ পৌরসদরের টানবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সামনে একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পৌরসদরের শরীফনগর গ্রামের বাসিন্দা কয়েছ মিয়া (৫২), সমীপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত রায় ওরফে মুকুল (৫৫) ও নগর গাঙ্গপাড় হাটির বাক প্রতিবন্ধী সেন্টু মিয়া (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি চক্র অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের শিলং থেকে নিয়ন্ত্রিত অনলাইন ভিত্তিক এন্ডিং জুয়াখেলা পরিচালনা করে আসছিল। বিভিন্ন সময়ে জুয়ারিদের আস্তানায় অভিযান চালিয়ে জুয়ার সহিত জড়িতদের আটক করে পুলিশ। পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের কারাদন্ড সহ অর্থদন্ডে দন্ডিত করা হয়। পরবর্তীতে জুয়ারিরা জামিনে বেড়িয়ে এসে আবারো একই পেশায় যুক্ত হয়ে যায়। সম্প্রতি চক্রটি পুন:রায় বিভিন্ন স্পটে সক্রিয় হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায়, গত শনিবার বিকেলে থানার এসআই সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর এলাকার জুয়ারিদের বিভিন্ন আস্তানায় অভিযান চালায়। এক পর্যায়ে টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার সামনে অভিযান চালিয়ে এন্ডিং জুয়ার সহিত জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রেস্তোরাঁর পেছনের একটি কক্ষ থেকে দুই মহুরী ও এক জুয়াড়িকে আটক করে পুুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কয়েছ মিয়া পৌরসদরের আজিমনগর মুন্সিহাটীর শিলং তীর জুয়াখেলার এজেন্ট কামরুল মিয়ার মহুরী, ও মুকুল রায় শুক্রিবাড়ী গ্রামের বাসিন্দা ও জুয়াখেলার এজেন্ট আল আমিনের মহুরী হিসেবে কাজ করতেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com