সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ॥ যুবকের মৃত্যু বানিয়াচঙ্গে সপ্তাহের ব্যবধানে মাদ্রাসা পড়ুয়া ২ শিশু নিখোঁজ যানজট নিরসনে হবিগঞ্জ পৌরসভার অভিযান ৩০টি টমটম আটক বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই-এমপি ফয়সল মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নতুন আইন কার্যকর ॥ বাস্তবায়নে সিলেটে বিভাগীয় কর্মশালা সার ডিলারদের নিয়ে প্রশাসনের সভা ॥ বাড়তি দাম নিলে ব্যবস্থা নবীগঞ্জে ১০ দিনব্যাপী পৌর কর মেলা শুরু ॥ উপহারের ব্যবস্থা সাংবাদিক সেলিম তালুকদারকে নিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার ॥ থানায় জিডি হবিগঞ্জ সদর থানার অভিযান ডেভিলসহ ৩ ব্যক্তি আটক বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশি টহল জোরদারের নির্দেশ

শায়েস্তাগঞ্জে কীটনাশক পান করে এক কিশোরের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে কীটনাশক পান করে রাহুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের লাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাহুল ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে ধানে ব্যবহারের কীটনাশক পান করে সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাহুল আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় বিভিন্ন সময়ে একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com