বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আইফোনের লোভে ঘুমন্ত বন্ধুকে কুপিয়ে হত্যা ॥ ঘাতক গ্রেপ্তার ॥ নিখোঁজের ৬ দিন পর লাখাইয়ে কচুরিপানারনিচ থেকে নবীগঞ্জের তারেকের মরদেহ উদ্ধার শহরতলীর ধুলিয়াখাল গ্রামে কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ ৩৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন হুইপ জি কে গউছ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সরকারি গোপাট ও খাল রক্ষার দাবিতে কৃষকদের আবেদন ॥ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইউএনওর শহরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ১ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জহিরুল ইসলাম সেলিমের আনন্দ মিছিল মাদক মামলায় মাধবপুরের ১ জনের ১০ বছরের কারাদণ্ড চুনারুঘাটে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ আট হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ের রত্না নদীতে বৈদ্যুতিক শক ও নিষিদ্ধ জালে মাছ নিধন

চুনারুঘাটে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ আট হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভেজাল ও মানহীন খাদ্য পরিবেশনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সন্ধ্যায় চুনারুঘাট মধ্য বাজারে খুশি নামক একটি বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার। মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত বেকারীর ব্রেড, কেক, দই এবং ঘি, নাট ফ্লেভার, ফুড কালার ইত্যাদি পণ্যে মেয়াদ লেখা না থাকায় ও নষ্ট হয়ে যাওয়া মোরব্বা ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৮,০০০ (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। উক্ত অনিয়মসমূহ দ্রুত ঠিক করার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে জনস্বার্থে উপজেলার সকল স্থানে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com