রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ মাধবপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি নবীগঞ্জ থানা হাজতে “জয় বাংলা স্লোগান” দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সিদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শায়েস্তাগঞ্জে রেললাইনে ফাটল ধীরগতিতে ট্রেন চলাচলের নির্দেশ চুনারুঘাটে বিজিবির পৃথক অভিযান ৪৮ কেজি গাঁজাসহ যুবক আটক মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জন লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর ছবি-ভিডিও ধারণ করে হুমকি ॥ যুবক আটক

মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জন

  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

এস কে শাহীন ॥ মাধবপুরে ছাতিয়াইন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাকুচাইল গ্রামে মানব সেবায় নব প্রজন্ম পরিষদের উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসব বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ১০মীতে উৎসবের সমাপনী আয়োজনে ভক্ত-দর্শনার্থীদের অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। দুর্গোৎসব শুধু দেবী দুর্গার আরাধনা নয়, এটি মানুষের সঙ্গে মানুষের আত্মিক বন্ধন, ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য প্রকাশ। পূজার আলো, ভক্তির আবহ আর উৎসবের আনন্দের মধ্য দিয়ে এ আয়োজন নতুন করে স্মরণ করিয়ে দেয়—মানুষের পরিচয় সবার আগে মানুষ, আর মানবতার বন্ধন সব বিভেদের ঊর্ধ্বে। সাকুচাইল মানব সেবায় নব প্রজন্ম পরিষদের সভাপতি সুধাবিন্দু দাস, সাধারণ সম্পাদক পিযুষ কান্তি দাস এবং প্রধান উপদেষ্টা অনিল কান্ত সরকারসহ পরিষদের উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগে দুর্গোৎসবের আয়োজন করা হয়। আয়োজনে সংশ্লিষ্টদের মধ্যে ছিলেন বিশ্ব দেব দাস, হরেন্দ্র সরকার, ডা. মনমোহন দেবনাথ, নগেন্দ্র সূত্রধর, অধীর চন্দ্র দাস, রঞ্জিত সূত্রধর ও আরইবি প্রকৌশলী বিদ্যুৎ দাসসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবমীর দিনে পূজামণ্ডপ পরিদর্শন ও আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান, চেয়ারম্যান প্রার্থী শেখ মো. সেলিম, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল খায়ের এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জাবেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উৎসবের শেষ দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
শারদীয় দুর্গোৎসবের অন্তর্নিহিত শিক্ষা হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়। এ শিক্ষা শুধু ধর্মীয় বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যায়, হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে সুন্দর সমাজ গড়ে তোলার প্রেরণাও জোগায়।
গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যে ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। সাকুচাইলের দুর্গোৎসবও সেই বার্তা বহন করে ধর্মীয় পরিচয় আলাদা হলেও শান্তি, ভালোবাসা ও সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা সবার এক।
উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়, নিভে আসে মণ্ডপের আলোকসজ্জা; কিন্তু মানুষের হৃদয়ে জেগে থাকা ভালোবাসা ও সম্প্রীতির আলো কখনো নিভে যাওয়ার নয়। সেই আলোয় আলোকিত হোক সাকুচাইল, ছাতিয়াইন, মাধবপুরসহ পুরো হবিগঞ্জ। দুর্গোৎসবের চিরন্তন আহ্বান হোক—অশুভের বিনাশ, শুভের জয়, মানবতার বিকাশ এবং সম্প্রীতির বন্ধনে এক সুন্দর বাংলাদেশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com