স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা পরিষদ জেলা পরিষদ অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সজিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খাঁন। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন এর সিলেট বিভাগ কমিটির সভাপতি আলহাজ্ব ময়নুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হুদা, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতির সভাপতি জিকে গাফ্ফার, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাব উদ্দিন, জেলা অটোরিক্সা অটো টেম্পু ও বেবী টেক্স্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন মিয়া। বক্তব্য রাখেন সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংগঠনিক বেলাল মিয়া, কোষাধ্য আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরি সদস্য হাজী ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ ইকবাল, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, গোলাপ মিয়া, নূরুল আমিন লালন, মোছাব্বির মিয়া, আবিদুর রহমান আবিদ, মোহাম্মদ আলী, দিয়ারিছ মিয়া, কাজী শামছুল মিয়া, সেলিম আহমেদ, আব্দুল আজিজ, জাফর ইকবাল শ্যামল, কাউছার মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বক্স দুদু বলেন- সব দলের সমর্থকরা শ্রমিক নেতা হতে পারেন। কিন্তু শ্রমিকদের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ন্যায় আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন-হবিগঞ্জ-মৌলভীবাজারে পরিবহন চলাচল নিয়ে যে সমস্যা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। প্রতিবারের ন্যায় এবারও গনন্ত্রান্তিক প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেন তাহলে তাদের বিরুদ্ধে ফেডারেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে হুমায়ূন কবির খাঁন বলেন- বর্তমান সরকার আসার পর পরিহবন সেক্টরকে ভালো সাজানোর জন্য কাজ করছে। ইতিমধ্যে সরকার পরিবহন মালিক-শ্রমিক বিভিন্ন দাবি বাস্তবায়ন করছে। আরো বলেন-কোন শ্রমিক দুঘর্টনায় মারা গেলে খরচের কাগজপত্র সরকারের কাছে দাখিল করলেন ৩ মাসের ভিতরে তার পরিবারকে ৫লাখ টাকা প্রদান করা হবে। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন-প্রশাসনসহ কেউ চাইবে না শ্রমিক সংগঠন শক্তিশালী হোক। সবাই শ্রমিকদের দুর্বল করার চেষ্টা করবে। কারণ শ্রমিকরা শক্তিশালী হলে কেউ শ্রমিকদের প্রতিরোধ করতে পারবে না। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের কোন ধরণের বিভক্ত হওয়া যাবে না। জেলা শ্রমিক ইউনিয়নে কোন সমস্যা হলে কেন্দ্রীয় কমিটি তা সমাধান করবে।
সভায় সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য জিকে গাফ্ফারকে প্রধান নির্বাচন কমিশনার করে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খাঁন। এতে জেলা শ্রমিকদল সভাপতি এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট ফারুক আহমেদ ও ব”ন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবিদুর রহমান রাকিবকে নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়।
সভায় সাধারণ সম্পাদক সজিব আলী বার্ষিক কার্যক্রমসহ আয় ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করেন। সভার শুরুতে পবিত্র কোনআন থেকেও তালাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম। গীতাপাঠ করেন সজল রায়।