সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ শহরে পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক নিউইয়র্কে সংবর্ধনায় হুইপ জি কে গউছ সিলেট বিভাগের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে আজমিরীগঞ্জে গৃহবধূ তন্নী হত্যা মামলার ৪ আসামি কারাগারে হুইপ জিকে গউছ এমপিকে ফুলেল শুভেচ্ছা বানিয়াচংয়ে ফ্যামিলিকার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হবিগঞ্জ শহরের রবিদাস পাড়ায় রমরমা মাদক ব্যবসার অভিযোগ সাপ্তাহিক ছুটি বাতিল ॥ ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা শহরে নিষিদ্ধ পলিথিন ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি ফেলোশিপ পেয়েছেন আজাদ

সাপ্তাহিক ছুটি বাতিল ॥ ১৭ অক্টোবর শনিবার অফিস আদালত খোলা

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত করতে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই দীর্ঘ ছুটির বিষয়টি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে দিনটিকে নিয়মিত কর্মদিবস ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের অতিরিক্ত নির্বাহী ছুটি অনুমোদন করা হয়েছে। সরকারের বার্ষিক ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীর সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় এবং পরবর্তী দুই দিন অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিন অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন। টানা এই ছুটির সুবিধা কার্যকর করতে ১৭ অক্টোবর শনিবারের সাপ্তাহিক ছুটি তুলে দিয়ে দিনটিকে নিয়মিত অফিস সময়সূচির আওতায় আনা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ওই দিন দেশের সব সরকারি অফিস-আদালত ও প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মদিবসের মতো পূর্ণাঙ্গ দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী এবং ১৯ অক্টোবর মহাষ্টমী পালিত হবে। এরপর ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com