রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ পৌসভার মেয়র প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০১৯
  • ৭০৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ পৌরসভা উপ-নিবার্চনে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের শায়েস্তানগর বাজার, কোর্ট স্টেশন এলাকার চাষী বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি পৌরবাসির উদ্দেশ্যে বলেন, অজাচিত পৌরকর না চাপিয়ে সকল শ্রেনীর মানুষের মতামত নিয়ে এবং সেবা দিয়ে মানুষের মন জয়ের লক্ষেই আমি কাজ করে যাব। এসময় সংশ্লিস্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয় সেজন্য বিকেলে শহরের সাম্পান রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলে সাংবাদিকগণের সার্বিক সাহায্য ও সহযোগীতা কামণা করেন তিনি।
পরে হবিগঞ্জ আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে শিশু পরিবারে এতিম শিশুদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল জব্বার চৌধুরী রাজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেয়র প্রাথী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। শিশু পরিবারে এতিম শিশুদের জন্য অধিক গুরুত্ব দিয়ে সব ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইফতার মাহফিলে সংগঠনের সাধারণ সম্পাদক বিজন চন্দ্র দাস, তানভির মুর্শেদ মুন্না, তুলি ভট্রাচার্য্য, পিংকি ভট্রাচার্য্য, সাব্বির, গোলাম আরিফ মো. ফরহাদসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাতে বাণিজ্যিক এলাকা, চৌধুরী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com