বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বেপরোয়া মোটর সাইকেল ॥ ঘটছে দুর্ঘটনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চলাচল বেড়েই চলেছে। এতে যেমন দু’ঘটনা ঘটছে তেমনি সাধারণ লোকজন আতংকিত হচ্ছেন। পবিত্র রমজান মাসের ইফতার এর আগ মহুর্তেই দেখা যায়, শহরের বিভিন্ন স্থান দিয়ে এক শ্রেণীর উঠতি বয়সের তরুণ ও যুবক উচ্চ হরণ বাজিয়ে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছেন। এ সময় উচ্চ হরণ মোটর সাইকেলের চালানোর দৃশ্য দেখে টমটম পরিবহনসহ অন্যান্য পরিবহনের চালকসহ পথচারীরা আতংকিত হয়ে উঠেন। বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোর কারণে প্রায় সময় দু’ঘটনাও ঘটছে। এসব দু’ঘটনার কারণে অকাল তরুণ-যুবকরা প্রাণও হারাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের উমেদনগর শিল্প এলাকায় বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে আসার সময় এমরান মিয়া (১৮) নামের যুবক মালবাহী দাড়ানো ট্রাকের সাথে ধাক্কা লেগে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আহত এমরান হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ এলাকার বাসিন্দা। বেপারোয়া মোটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে নেয়ার জন্য সচেতন মহল প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com