শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচং আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল শনিবার মেধাবিকাশ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে দলের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মী ও সাংবাদিক, জনপ্রতিনিধি এবং শিক্ষক সহ নানান পেশার মানুষ অংশ নেন। বিকাল থেকেই দলীয় নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত হতে থাকেন। আশপাশ মহল্লার সাধারণ জনগণও ইফতারে অংশ নেন। মুসলমান রোজাদার সহ হিন্দুধর্মালম্বীরা একসঙ্গে বসে ইফতার করেন। প্রাণবন্ত ইফতারে সব শ্রেণিপেশার সহশ্রাধিক মানুষের উপস্থিতিতে মাঠ চত্ত্বর হয়ে ওঠে মিলনমেলা।
মাহফিলের প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল মজিদ খান এমপি।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজ হাসান।
এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আ’ওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হারুণ মিয়া প্রমূখ নেতৃবৃন্দ। দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হুসেন খান। কোরআন তেলেওয়াত করেন শিক্ষক আবদুল কাইয়ূম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com