রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে গ্রাম্য বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দুপুরে রসুলপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের নুরুল হক ও আশরাফ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে গ্রাম্য বিরোধ চলে আসছিল। এছাড়াও উভয় পক্ষের কিছু লোকদের মধ্যে সম্প্রতি পাওনা টাকা নিয়ে বিরোধ চলে চরমে উঠে। গতকাল মঙ্গলবার দুপুরে পাওনা টাকা নিয়ে দুপক্ষের লোকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ২২ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে।
গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্স ও কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com