শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

১২ টাকার ইনজেকশনের দাম ৫০০ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৭২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বেশ কিছু ফার্মেসী গলাকাটা ব্যবসা করছে। ১২ টাকা দামের ইফিডিন ইনজেকশন ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ১২ টাকার এ ইনজেকশনটির সর্বোচ্চ বিক্রয় মূল্য নির্ধারণ করা আছে ২৫ টাকা। গলাকাটা ব্যবসার কারণে ঠকছে ক্রেতারা। গতকাল সোমবার দুপুরে শহরের বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শহরে অভিযান চালানো হয়। এ সময় অধিদফতরের এক সদস্য ক্রেতা সেজে সদর আধুনিক হাসপাতাল গেট এলাকার ইসলাম ফার্মেসীতে ইনজেকশনটি ক্রয় করতে যান। তখন তার কাছে এটির মূল্য দাবি করা হয় ৬’শ টাকা। দরকষাকষির পর ৫’শ টাকায় এটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। সঙ্গে সঙ্গে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখার দায়ে ওই ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসীতে একই ইনজেকশনের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জীবনরক্ষাকারী ওষুধে অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করতে পর্যায়ক্রমে হবিগঞ্জের সব ফার্মেসীতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ফার্মেসীগুলোকে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন আমিরুল ইসলাম মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com