বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সমাজসেবক মালেক ও তৌহিদকে চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে উপজেলার সামজসেবায় বিশেষ অবদান রাখায় দুই সমাজসেবককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল ১১ টায় থানা হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন-চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের কৃতি সন্তান জাইকার হোলিওস হোল্ডিং কোম্পানীর এমডি ও বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি এমএ মালেক ও আইতন জজবাড়ির কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি আব্দুল তৌহিদকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, দৈনিক সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, সহ-সভাপতি মামুন চৌধুরী, এডঃ মিজানুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, চুনারুঘাট ব্যকস সেক্রেটারী আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, মহানগর হাসপাতালের ম্যানাজার মাসুদ আহমেদ, সাংবাদিক এসএম সুলতান খান, জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক শেখ আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রুমন ফরাজী, উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম ও ডেন্টিস্ট এসএম আলমগীর প্রমূখ। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-চুনারুঘাট সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল হাই প্রিন্স, সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন সুমন, যুগ্ম সম্পাদক এমএম শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিপন, নির্বাহী সদস্য আজিজুল হক নাসির, সদস্য শেখ হারুনুর রশিদ, মোঃ শাহজাহান ও লিটন মুন্ডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com