বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবু জাহির বলেন, দেশের উন্নয়নে সবাইকে সচেষ্ট হয়ে একযোগে কাজ করতে হবে। অতীতে অনেকে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধ ঘটিয়ে দলের ক্ষতি করার চেষ্টা করেছেন। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার আহবান জানান। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ উন্নয়নের যেসকল প্রতিশ্র“তি দিয়েছে তা বাস্তবায়নে আমার পক্ষ হতে সর্বাত্বক সহযোগীতা অব্যাহত থাকবে।
গতকাল লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের জনগণ ও স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ-কে এক গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির উপরোক্ত কথা বলেন।
লাখাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ তাঁেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপুর সভাপতিত্বে¡ ও খসরু মিয়ার পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডঃ আলমগীর ভূইয়া বাবুল। বক্তব্য দেন মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ, এডঃ মাহফুজ মিয়া, এডঃ ফজলে এলাহি ফরহাদ, খসরু মিয়া, সর্দার ওমর ফারুক, হাজী ফারুক মিয়া, মাশুক মিয়া তালুকদার, ইকরামুল মজিদ সাকিল, দেলোয়ার হোসেন মান্না, আমিরুল ইসলাম আলম, আলা উদ্দিন ভূইয়া, আব্দুল কাইয়ুম ভূইয়া, জহির মিয়া। সংবর্ধনা সভার শুরুতেই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক, টেনু মিয়া, ছুরুক মিয়া, জাতীয় পার্টি থেকে মহিবুর রহামন বাবলু, রুহুল আমিনসহ শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগে যোগ দেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মুড়িয়াউক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত উর্ধমূখী সম্প্রসারণ ভবনের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com