বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে হঠাৎ টমটম ভাড়া বৃদ্ধি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে হঠাৎ করে টমটম ভাড়া বৃদ্ধি পাওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে বাক-বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা জানান, কোন ঘোষণা ছাড়াই হঠাৎ করেই চালকরা ভাড়া বৃদ্ধি করেছে। এতে করে যাত্রীদের কাছ থেকে ইচ্ছামাফিক অতিরিক্ত ভাড়া আদায় করছে। রেল স্টেশন ও দাউদ নগর বাজার থেকে পুরান বাজার, নতুন ব্রীজ ও ড্রাইভার বাজার জনপ্রতি নির্ধারিত ভাড়া ৫ টাকা। কিন্তু কতিপয় চালকরা ১০ টাকা করে আদায় করছে। এতে করে যাত্রীদের মধ্যে প্রতিদিনই অপ্রীতিকর ঘটনা ঘটছে। পৌরসভার তালিকা অনুযায়ী সম্প্রতি রেল স্টেশন ও দাউদনগর বাজার থেকে নতুন ব্রীজ ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চালকরা এ আদেশ অমান্য করে উল্লেখিত স্থানেও ১০ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এছাড়া কোন টমটমের গায়েই ভাড়ার তালিকা নেই বলে যাত্রীরা অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com