শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁিড়র পুলিশ ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, সিলেট কতোয়ালী থানার শেখঘাট মুকুল টোলা গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুবেল আহমেদ (২১) ও সিলেট কাজীর বাজার এলাকার মৃত লেচু মিয়ার পুত্র রিয়াজ আহমদ (২০)। পুলিশ জানায়, গ্রেফতারকৃরা দীর্ঘদিন যাবত নবীগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রয় করতে সিলেট থেকে আসে। গতকাল বুধবার বিকেলে তারা নবীগঞ্জের দীঘলবাক এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ইমরান হোসেন, এএসআই রুবেল হোসেন, এএসআই অনিক হোসেন একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রাম থেকে তাদের ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
নবীগঞ্জ থানার মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com