সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লাখাইয়ে প্রেমিকা আত্মহত্যার প্ররোচনায় প্রেমিকের বিরুদ্ধে মামলা ॥ মূল রহস্য আমরা উদঘাটন করবোই-ওসি এমরান হোসেন

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৬৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার পুর্ব রুহিতনসীপুর গ্রামে কলেজছাত্রী আমিনা চৌধুরী মিতুর আত্মহ্যতায় প্ররোচনার অভিযোগ এনে প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নিহত মিতুর পিতা মোঃ আজিুল হক চৌধুরী বাদি হয়ে লাখাই থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মিতুর কথিত প্রেমিক মামুন হাসান (২০) ও তার পিতা হারুনুর রশীদকে (৪৫) আসামীকরা হয়েছে। এছাড়া আরও দুইজনকে অজ্ঞাত রাখা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, আমিনা চৌধুরী মিতু লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। এছাড়া মামলার প্রধান আসামি মামুন হাসানও একই কলেজের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে দু’জনে একই কলেজে লেখাপড়া করার সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাধে মামুন হাসান মিতুর বিভিন্ন ছবি গোপনে তার মোবাইলে ধারণ করে রাখে। এক পর্যায়ে মামুন হাসান ওই ছবিগুলোকে পুজি করে মিতুকে তার সাথে বিভিন্ন স্থানে দেখা করার হুমকি দেয়। এক পর্যায়ে মিতু তার মাকে জানায়।
পরে ১৪ ফেব্র“য়ারি বিষয়টি নিয়ে মিতুর পরিবারের লোকজন মানুন হাসানের পরিবারের কাছে যায়। এ সময় মামুন হাসানের পরিবারের লোকজন মিতুর আত্মীয় স্বজনদের সাথে অশালিন আচরণ করে এবং বাড়ি থেকে বেড় করে দেয়। তারা চলে আসলে ওই দিনই মিতু মোবাইল ফোনে মামুন হাসানকে বিয়ের জন্য বলে। এ সময় মামুন বিষয়টি এড়িয়ে যায় এবং মিতুর সাথে অশালিন আচরণ করে। এতে রাগে, অভিমানে ও অপমানে নিরূপায় হয়ে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে মিতুর ঘরে গিয়ে তার লাশ ঝুঁলতে দেখে চিৎকার শুরু করে। পরে পুলিশকে খবর দিলে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ মিতুর রুম থেকে একটি মোবাইল ফোন ও ডায়রী উদ্ধার করে। যেখানে অনেক কিছু শেষে লিখা ছিল ‘মামুন আমি তুমাকে অনেক লাভ করি’। আমার মৃত্যুর জন্য একমাত্র তুমিই দায়ি।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার বেশ কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে থানার পরিদর্শক তদন্ত অজয় চন্দ্র দেবকে। ওসি আরো বলেন, এর পিছনে কোন ব্লেইক মেইল বা অন্য কোন কারন আছে কিনা তা অত্যান্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একই সাথে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না তাও মাথায় রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। ঘটনার মূল রহস্য আমরা উদঘাটন করবোই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com