শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের চাঁদা নিয়ে সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে ওয়াজ মাহফিলের চাঁদা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ওমর আলী নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পৈলারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওমর আলী একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, প্রতি বছর পৈলারকান্দি গ্রামবাসী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও ওয়াজ মাহফিলের প্রস্তুতি নেয়া হয়। গতকাল শুক্রবার জুমার নামাজের পর গ্রামের মসজিদে বসে চাঁদা সংগ্রহের তালিকা তৈরি করা হয়। লিটন নামে এক কৃষকের চাঁদা ধরা হয় ৫’শ টাকা। এ সময় লিটন জানান ৫’শ টাকা দেয়ার সামর্থ নেই তার। এ নিয়ে ওমর আলীর সঙ্গে তার তর্কবিতর্ক হয়।
পরে বিকেলের দিকে লিটন ও ওমর আলীর ছেলে বাবলুর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংষর্ঘে লিপ্ত হন। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত ওমর আলণীকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য সানাউল হক হারিছ জানান, ওমর আলী মেম্বার নিহতের ঘটনার পর প্রতিপক্ষের একটি দোকানের জিনিসপত্র লুটপাটসহ অন্তত ২০টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com