বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কানাই নদী খনন কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে লাখাইয়ের কানাই নদী খনন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নদী খনন কাজের উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন তিনি। পরে এক সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতা করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ তাওহীদুল ইসলাম, লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ ও জেলা পরিষদ সদস্য মনির হোসেন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, শেখ হাসিনার সরকার কৃষকবান্ধব। এই সরকার বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি প্রদানের পাশাপাশি কৃষির উন্নয়ন অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে কৃষিতে উন্নয়নে বিপ্লব ঘটেছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্থনীয়রা জানান, দীর্ঘদিন পর খনন হচ্ছে হবিগঞ্জ লাখাই উপজেলার কানাই নদী। আমন ও বোরো চাষীদের দীর্ঘ দুর্ভোগের অবসান হবে এই খনন কাজ সম্পন্ন হলে। এতে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। রপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলাম জানান, ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনর্খনন প্রকল্প প্রথম পর্যায়ের আওতায় এই নদীটি খনন হচ্ছে। লাখাই উপজেলার করাব গ্রাম থেকে হরিনাখাল-আগাপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার খনন কাজে ব্যয় হচ্ছে ২ কোটি ৫২ লাখ টাকা। তিনি আরো জানান, এই হাওরটিতে রয়েছে দু’ফসলী জমি। দীর্ঘদিন ধরে কৃষকরা সেচের অসুবিধায় ভোগছিলেন। এই নদীর খনন কাজ শেষ হলে বোরো এবং আমন ফসলে সেচের আর অসুবিধা থাকবে না। পাশাপাশি এলাকার দূষিত পানি নিষ্কাষনের সুবিধাও সৃষ্টি হবে এই প্রকল্প বাস্তবায়ন হলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com