শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ পৌরসভায় মেয়রের দায়িত্ব গ্রহণ করায় দীলিপ দাসকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করায় দীলিপ দাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার বেলা ১২টায় দীলিপ দাস হবিগঞ্জ পৌর কার্যালয়ে উপস্থিত হলে পৌর ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এর পর পরই সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা।
উল্লেখ্য, সোমবার দাপ্তরিকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে স্বাক্ষরের মধ্য দিয়ে দায়িত্ব পালন শুরু করেন দিলীপ দাস। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইস্যুকৃত এক পত্রে নতুন মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার প্যানেল-১ কে মেয়রের দায়িত্ব প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com