বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে রেল লাইনে জীবনের ঝুকি নিয়ে ব্যবসা

  • আপডেট টাইম রবিবার, ১৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার রেল ক্রসিংয়ের নিকট জীবনের ঝুকি নিয়ে অর্ধশতাধিক লোকজন সবজি ব্যবসা করছে। এতে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনায় মারাত্মক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। প্রতিদিন ওই রেল লাইন দিয়ে ঢাকা-সিলেট চট্টগ্রাম জয়ন্তিকা, পারাবত, কালনী, উপবন, উদয়ন, পাহাড়িকা ও তেলবাহী গাড়িসহ ২৫টিরও বেশি গাড়ি চলাচল করছে। গাড়ি আসার সাথে সাথেই ওই সবজি ব্যবসায়ীরা সরে পড়েন। তাছাড়া অনেকেই রেল লাইনের কাছে বসেই দোকানদারী করছে। সম্প্রতি দাউদনগর বাজার ভেঙ্গে মার্কেট করার কারণে এসব ব্যবসায়ীরা রেল লাইনের উপর দোকান চালিয়ে যাচ্ছে। অনেক ব্যবসায়ীরা জানান, আমরা পেটের দায়ে জীবনের ঝুকি নিয়ে রেল লাইনের পাশে দোকানদারী করছি। কি করব, মরে গেলে মরে যাব।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ের একজন কর্মকর্তা জানান, আমরা বার বার নিষেধ করার পরও তারা রেল লাইনের উপর দোকানদারী করছে। আমাদের কথার কোন কর্ণপাত করেনি তারা। যদি কোন দুর্ঘটনা ঘটে তবে এর জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com