শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে মহাসড়কে মোটর সাইকেল আরোহী ২ যুবকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯
  • ৭৬৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় শিমুল আহমেদ (২২) ও নাঈম আহমেদ (২৬) নামে মোটর সাইকেল আরোহী ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হল উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর গ্রামের মৃত আজমদ মিয়ার ছেলে শিমুল আহমেদ ও সাতাইহাল গ্রামের আরজু মিয়ার ছেলে নাঈম আহমেদ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উল্লেখিত সময় দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও ফার্ম থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নিহত ব্যক্তিরা। তারা মহাসড়কের আইনগাও দিনারপুর দাখিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্রই সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক পিছন থেকে তাদের বহনকারী মোটর সাইকেলটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে যায়। পালিয়ে যায় ঘাতক ট্রাক। ঘটনাস্থলেই মারা যান শিমুল আহমেদ। এতে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।
পরে খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
প্রায় এক ১ ঘন্টা যান চলাচলে বন্ধ থাকার পর স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় নাঈম আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সৈয়দপুর বাজারের নিকট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তাদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই শফিকুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com