বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

১৩ ঘন্টা পর ঢাকার সাথে মৌলভী বাজারের যান চলাচল স্বাভাবিক

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯
  • ৫৭৩ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানের ভিতরে ঢাকা-মৌলভীবাজার সড়কের নির্মানাধীন একটি ড্রাইভেশনে ৪৫ টনের ক্রেনবাহী একটি ল বেড টেইলারের চাকা ডেবে গিয়ে রাত ২টা থেকে মৌলভীবাজারের সাথে-ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ১৩ ঘন্টা পর যান চলা স্বাভাবিক হয়েছে। সাঁতগাও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নান্নু মন্ডল বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাতাগাঁও চা বাগানের ভিতরে নির্মানাধিন ব্রীজের বিকল্প রাস্তায় (ড্রাইভেশনে) ২২ চাকার একটি ল বেড টেইলারের ৮টি চাকা ডেবে যায়। এর উপর ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে ৪৫ টনের একটি ক্রেন। তিনি জানান গ্যাস ফিল্ডে কাজ করে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলো এটি।
এদিকে ড্রাইভেশনে ক্রেনটি আটকে যাওয়ার কারনে রাত থেকে উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শেরপুর থেকে একটি উদ্ধারকারী ক্রেং এসে শ্রীমঙ্গল থানা ও শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশের সহায়তায় ক্রেংটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com