সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার কৃতিত্বপূর্ণ ফলাফল

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮
  • ৮৫৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসা মিয়াখানী, ২০১৮ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জেডিসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে শতভাগ উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে বাশিরা বেগম, লুৎফা খাতুন এবং এলিমা আক্তার জিপিএ ৫ পেয়েছে। সমগ্র উপজেলায় একমাত্র শায়খ আবু নছর কোরাইশী মাদ্রাসা থেকেই ৩ জন জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করে। অপর দিকে জেডেসি পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে ২৮ জনই উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে ‘এ’ পেয়েছে ১২ জন, ‘এ-’ পেয়েছে ১৫ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে ১জন। উল্লেখ্য, শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে ভাল ফলাফল অর্জন করে আসছে। কৃতিত্বপূর্ণ ও গৌরবময় ফলাফলের জন্য অত্র মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং মাদ্রাসার এ কৃতিত্বপূর্ণ ফলাফল যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com