রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার খড়কী গ্রাম থেকে মোছাঃ মারজিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মারজিয়া ওই গ্রামের মোঃ মাসুদ মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে থানার এসআই সাইফুল ইসলাম সুজন লাশ উদ্ধার করেন। উদ্ধারকৃত গৃহবধূর মৃতদেহে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চান্দেরপাড় গ্রামের আলাউদ্দিনের মেয়ে মারজিয়াকে প্রায় ১২ বছর আগে বিয়ে দেয় মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের মৃত মাওঃ বজলুর রহমানের ছেলে মোঃ মাসুদ মিয়ার সঙ্গে। বিয়ের পর তাদের সংসারে ৩ মেয়ে ১ ছেলে জম্ম নেয়। বিগত কয়েক মাস যাবৎ মাসুদ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারজিয়াকে মারধোর করতেন। এ নিয়ে শালিসও হয়। নিহত মারজিয়ার ভাই মোঃ সামসুল হক জানান, ৫/৬ মাস আগে মারজিয়া গুরুত্বর আহত অবস্থায় তার শায়েস্তাগঞ্জ বাসায় যায়। এবং স্বামীর প্রচন্ড মারধোরের ফলে আঘাতের চিহৃগুলো দেখায়। পরে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে শালিস বৈঠকের মাধ্যমে স্বামীর ঘরে দেয়া হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের এক মাতাব্বর মারজিয়ার বাড়ীতে আসার জন্য আমাদেরকে বলে। বাড়ীতে এসে দেখি খাটের উপর আমার বোন মারজিয়ার লাশ পড়ে রয়েছে। মহিলা ছাড়া কোন পুরুষ নাই। আমার বোনকে খুন করা হয়েছে। আমি এর বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com