বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সায়হামের তোলার গো-ডাউনে ভয়াবহ অগ্নিকান্ড ॥ নিয়ন্ত্রনে কাজ করেছে ৯ ইউনিট ॥ ৭৫ কোটি টাকার মাল পুড়ে ছাই

  • আপডেট টাইম বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ৭৬৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তুলার গো-ডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের ধারণা আগুনে ৭৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে মাধবপুর উপজেলার নয়াপাড়ায় অবস্থিত সায়হাম গ্র“পের একটি তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়। গতকাল মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তিনি বলেন, কি কারণে আগুন লেগেছে তা এখনো নিরূপণ করা যায়নি। আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রনে আনলেও এখন পর্যন্ত সম্পূর্ন নিয়ন্ত্রণ করা যায়নি। সায়হামের জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল হক জানান, আগুনে ৭৫ কোটি টাকার তুলা সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়েছে। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা এখন সম্ভব নয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, স্পিনিং মিলের সুতা উৎপাদনের জন্য গোডাউনটিতে প্রায় ১৬ হাজার ব্যারেলে তুলা মজুদ ছিল। গোডাউনটিতে বিদ্যুৎ সরবরাহ নেই। গোডাউনের চারিদিকে কাটাতারের বেড়ার নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এছাড়া পাহারাদারও রয়েছে। এরপরও কিভাবে গোডাউনে গভীর রাতে আগুন লাগলো তা এখনো স্পষ্ট হয়নি। হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মনিরুজামান জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মল্লিকা দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com