সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার বিকেলে ভোক্তা অধিদপ্তরের অভিযান মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মিষ্টিতে মৃত পোকা ও মশামাছি পাওয়া, ঢাকানা ছাড়া খাবার রাখা, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা এবং পাণ্যের গায়ে উৎপাদনকারী বা আমদানিকারকের নির্ধারিত মূল্য না লেখে নিজেদের নির্ধারিত মূল্য লেখায় টাউনহল এলাকার ফুলকলিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে শহরের বদিউজ্জামানা সড়কের স্বনামধন্য সাম্পান রেস্টুরেন্টেও অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এসময় রেস্টুরেন্টটিতে অপরিস্কার ও অস্বাস্থ্যকর কিচেন, পোড়া তেল, নোংরা ফ্রিজ, ঢাকান ছাড়া খাবার, একই ডিপে রান্না করা ও কাঁচা খাবার এক সাথে সংরক্ষণ, পঁচা-বাসি মসলা ও উপকরণ, ও কর্মীদের মাঝে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে চরম অবহেলার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও রেস্টুরেন্টটিতে দীর্ঘদিন যাবৎ আইসক্রীম, পানীও ও পানির বোতলে অতিরিক্ত মূল্য আদায়েরও প্রমাণ পাওয়া যায়। এসময় সার্বিক দিক বিবেচনা করে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে শহরের বৃন্দাবন কলেজের নিকটে ঢাকা ফুসকা হাউজকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে বাসি খাবার ও পোড়া তেল পাওয়ায় এ জরিমানা আরোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com