বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সদর থানা পুলিশের অভিযান ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সদর থানার ওসি অপারেশন প্রজিত চন্দ্র দাস, এসআই আতাউর রহমান ও এএসআই বিল্লাল হোসেন এর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে লস্করপুর ও শহরের গোসাইপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, নোয়াবাদ এলাকার আব্দুল মতলিবের পুত্র শানু মিয়া (৪০) ও সদর উপজেলার লস্করপুর দরিয়াপুর গ্রামের শফিক মিয়ার পুত্র লোকমান মিয়া (৩২)। তবে তদন্তের স্বার্থে পুলিশ তার পরিচয় প্রকাশ করছে না।
ডাকাতির মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বলেন, আটককৃত দুই ডাকাতের বিরুদ্ধে গত ৮ নভেম্বর উত্তর বরচার (এতবাপুর) গ্রামে ডাকাতি মামলার এজহারভূক্ত আসামী। তারা দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল তাদের কোর্টে হাজির করলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে প্রেরণ করা হয়। এ সময় রহস্য উদঘাটনে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডে নেয়া আবেদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com