শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নছরতপুর সড়কে গভীর রাতে ডাকাতি ॥ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ-নছতরপুর সড়কের মধ্যবর্তী স্থানে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ৩ মোটর সাইকেল আরোহীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রাস্তায় ফেলে যায়। আহতরা হলেন-মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কাছম আলীর পুত্র অলিউর রহমান (৪৫), ছাতিয়ান গ্রামের মৃত আব্দুল ছোবহানের পুত্র মাসুক মিয়া (৫০) ও একই গ্রামের মৃত মইদর আলীর পুত্র কবির মিয়া (৪৩)।
আহত কবির মিয়া জানায়, বাড়ী থেকে হবিগঞ্জ আসার পথে হবিগঞ্জ-নছতপুর সড়কের মধ্যবর্তী স্থানে একদল মুখোশধারী ডাকাত সড়কের দু’পাশে পূর্বে থেকেই দড়ি বেঁধে রাখে। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ওই স্থানে পৌছা মাত্র দড়ি টেনে ধরে।
এতে মোটর সাইকেলসহ আমরা ছিটকে পড়ি। এ সময় ডাকাতদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতদল তাদের কুপিয়ে ক্ষতবিক্ষত করে তাদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নিয়ে তাদের রাস্তায় ফেলে চলে যায়। ঘটনার কিছুক্ষণ পর রাস্তায় টহলরত পুলিশ তাদের দেখে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অলিউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com