রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে ১২০ পিছ ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ৬৮১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটের দুর্গাপুর বাজার এলাকার পূর্ব পাশের শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট রোডের পাশ থেকে সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা সহ সাইফুলকে আটক করা হয়। আটক সাইফুল চুনারুঘাট উপজেলার চেগানগর গ্রামের মোঃ জঙ্গু মিয়ার পুত্র।
এ ঘটনায় এসআই করিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাদকদ্রব্য সংশোধনী আইন ২০০৪ এর ১৯ (১) টেবিল ৯ খ/২৫ ধারায় মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, আটককৃত কালাম ইতিপূর্বে বেশ কয়েকবার মাদকসহ আটক হয়ে হাজতবাস করে। কিন্তু আইনের মারপ্যাচে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
ডিবির ওসি জানায়, ‘মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com