শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজ পবিত্র আশুরা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার ১০ মহররম, পবিত্র আশুরা। ১৩৭৬ বছর আগে ৬১ হিজরীর এই দিনে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা বা ট্র্যাজেডি। আশুরা উপলক্ষে নানা আয়োজনে আনুষ্ঠানিকতা পালন করছে মুসলমানরা। এ উপলক্ষ্যে জেলার মোকামবাড়ী গুলোতে চলছে জেয়ারত, মানত, ধর্মীয় পুস্তকের প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান।
ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এর প্রায় ১’শ জন সঙ্গী মৃত্যু ও রক্তের সাগরে ভেসে ইসলামকে দিয়ে গেছেন শাহাদতের সংস্কৃতির বাস্তব শিক্ষা। কারবালার এ বিপ্লব আধুনিক যুগে সংঘটিত ইরানের ইসলামী বিপ্লবসহ যুগে যুগে সব মহতী বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছে। কারবালা প্রান্তরে ইমাম হেসেন ও তার পরিবারের সদস্যদের নিদারুণ কষ্টের স্মৃতিবিজড়িত মহররম মাস বিশেষ করে মহররমের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত শোক আর মাতমের দিন। দিনের বেলা, শোকার্ত অনুসারীরা মিছিল আর মর্সিয়ার সুরে স্মরণ করেন কারবালার সেই ঘটনা। মূল মিছিলের মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হবে এ পর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com