শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং সড়কে দুর্ঘটনারোধে ইউএনও’র সাথে মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহা-সড়কে ঘনঘন দুর্ঘটনা রোধ এবং চালক কর্তৃক যাত্রী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার’র সাথে মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন “বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন”। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউএনও’র কার্যালয়ে তাহফিজ নেতবৃন্দ সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও মামুন খন্দকার বলেন, দুর্ঘটনা রোধ এবং যাত্রী হয়রানি বন্ধে খুব শিগগিরই পরিবহন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক একটি সভার আহবান করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিক, শিক্ষক, আলেম-উলামা, সামাজিক নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সাংবাদিক মখলিছ মিয়া, তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সভাপতি সাংবাদিক হাফেজ শিব্বির আহমদ আরজু, হাফেজ মাওলানা মোবাশ্বির আহমদ, মাওলানা হাদীসুর রহমানসহ তাহফিজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com