বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী ॥ দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭৮২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই, আসুন আমরা তার হাতকে শক্তিশালী করি। বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। তিনি গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. সুচীন্ত চৌধুরী, আওয়ামীলীগ নেতা মিল্লাদ গাজীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, দেশের তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। বাহুবল উপজেলায়ও এ রকম ১৯টি ক্লিনিক নিরলস সেবা দিয়ে যাচ্ছে। ওইসব ক্লিনিকে মাতৃত্বকালীন সেবা, শিশু স্বাস্থ্যসেবা, ডেলিভারী কার্যক্রম ছাড়াও সকল প্রকার স্বাস্থ্যসেবা দেয়া হয়। এছাড়াও ওইসব ক্লিনিক থেকে জনসাধারণের মাঝে ৩২ প্রকারের সরকারি ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে।
শুক্রবার সকালে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বাহুবল উপজেলায় অবস্থিত দি প্যালেস লাক্সারী রিসোর্টে অনুষ্ঠিত “রোল অব এমপি’স ইন মনিটরিং এন্ড ইমপ্লিমেন্টিং এসডিজিস” শীর্ষক কর্মশালায় যোগ দেন। জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ আয়োজিত এ কর্মশালায় স্পীকার, ডেপুটি স্পীকার, চীফ হুইপ, হুইপসহ ৩০ জন এমপি অংশগ্রহণ করেন। দিনব্যাপি কর্মশালা শেষে তিনি ওই রিসোর্টে রাত্রী যাপন করেন। শনিবার দুপুরে উপজেলার হিলালপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে তিনি বিকালে ট্রেনযোগে ঢাকায় ফিরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com