বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বানিয়াচঙ্গের ওসির অপসারণের দাবিতে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের অপসারণের দাবিতে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও তাঁতীলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছেন। সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন সুমনকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। বড়বাজার এলাকার গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা বড়বাজার পঞ্চরাস্তার মোড়ে পথ সভায় মিলিত হন। উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হালিম সোহেলের সঞ্চালনায় পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এডঃ মুর্শেদুজ্জামান লুকু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মওদুদ আল মাহমুদ, শ্রমিক লীগের যুগ্মআহবায়ক মোশাহিদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা মজিবুর রহমান, তাপস হোম, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম অপু, কাওছার আহমেদ, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শেখ রুবেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইম হাসান পুলক, কাওছার আহমেদ শিহাব প্রমূখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এলআর হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলার সময় দর্শক সারিতে বসে থাকা সাবেক ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফরহাদ হুসেন সুমনকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন ওসি মোজাম্মেল হক। এ ঘটনায় দলীয় নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে উঠেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com