মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির নির্বাচনে সৈয়দ মোস্তাফিজুর রহমান সভাপতি এবং অনুপরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্টু ও শান্তিপূর্ন ভাবে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তালিবপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক সৈয়দ এস এম সামছুর রহমান। সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন চৌমুহনী সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন ও একতারপুর সপ্রাবি’র প্রধান শিক্ষক মোঃ এখলাছুর রহমান। নির্বাচনে মোট ৮শ৭৯ ভোটারের মধ্যে ৭শ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সৈয়দ মোস্তাফিজুর রহমান ৪৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মাহফুজুর রহমান পেয়েছেন ২৮৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অনুপরায় ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি সোলেমান মিয়া পেয়েছেন ২৪৯ ভোট। সহ-সভাপতি পদে পরিমল চন্দ্র রায় ৪৭৪ ভোট ও আবু হানিফ ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন সহ-সভাপতি পদে অপর প্রার্থী বিশ্বজিত রায় পেয়েছেন ৪০৮ ভোট, যুগ্ম সম্পাদক পদে আবু কাউছার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিন্দ্বন্দ্বি মিলাদ হোসেন ভুইয়া ৩৬৮ ভোট, সাংগঠনিক সম্পদক পদে মাহমুদুল হাসান রনি ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিন্দ্বন্দ্বি শাহিনুজ্জামান পেয়েছেন ২৩৪ ভোট, যুগ্ম সম্পাদক মহিল পদে তন্নি রহমান ৫৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম মিজবা আক্তার পেয়েছেন ২৩১ ভোট। ক্রিড়া সম্পাদক পদে আব্দুল কাদির ৪৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ পদে ইসতিয়াক রফিক চৌধুরী পেয়েছেন ২৬৭, ক্লাব সম্পাদক পদে সুরাইয়া আক্তার ৪৪০ ভোট পেয়ে জয়ি হয়েছেন এই পদে অলী উল্লা পেয়েছেন ৩১৯ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com