রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচঙ্গে বর্নাঢ্য আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৬৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্নাঢ্য আয়োজনে ‘অনির্বাণ আগামী’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনাল অফিসের আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ থেকে বিশাল একটি র‌্যালী সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বানিয়াচং জোনাল অফিস এর ডিজিএম মোহাম্মদ আবু জাফর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কাওছার শোকরানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব ফরিদ উদ্দিন, পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিসের এজিএম কাজী রকিবুল ইসলাম প্রমুখ।
পল্লী বিদ্যুৎ বানিয়াচং জোনাল অফিস সূত্রে জানা যায়, ১৯৮২ থেকে ২০০৮ বিগত ২৭ বছরে গ্রাহক ছিল ১৪ হাজার ৯০ জন। ২০০৯ থেকে জুলাই ২০১৮ ইং পর্যন্ত গ্রাহক হয়েছে ৪৪ হাজার ৮শ ১০জন। বানিয়াচং জোনাল অফিসের ২০১৮ ইং সনের জুলাই পর্যন্ত মোট গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৫৮ হাজার ৯শ জন। এ পর্যন্ত লাইন নির্মাণ করা হয়েছে ৮শ ৮১ কিলোমিটার, উপকেন্দ্র স্থাপন করা হয়েছে ১৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com