শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের কর্মশালায় এমপি মজিদ খান ॥ বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
  • ৬৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের জন্য বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি তাঁর স্বল্পকালীন শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানসে ইসলামী মূল্যবোধ প্রচারে যে অসামান্য অবদান রেখে গেছেন, সমকালীন মুসলিম বিশ্বে এই দৃষ্টান্ত বিরল।
গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার কারিকুলাম ও পাঠ্য পুস্তক পর্যালোচনা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এমপি মজিদ খান আরও বলেন, স্বাধীনতা লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন দেশ গঠনের কর্মসূচি ঘোষণা করেন, ঠিক সেই মুহূর্তে দেশীয় ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যাকারীরা মনে করেছিল, ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশ থেকে স্বাধীনতার চেতনাকে ধ্বংস ও তাঁর নাম মুছে ফেলা যাবে। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু-কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মওলানা শাহ মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদাল হোসেন খান, মওলানা অধ্যাপক শোয়েব আহমেদ চৌধুরী, মওলানা আব্দুল মজিদ, মওলানা শফিকুর রহমান, মওলানা গোলাম মস্তোফা, মওলানা এম এ জলিল, মওলানা আবু সালেহ, মওলানা আমিনুল হক, শিক্ষক আব্দুল করিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com