শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শচীন্দ্র কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধবার শচীন্দ্র ডিগ্রি কলেজে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় উদ্যোগে লাখো কণ্ঠের সম্মিলিত সুরের সাথে তাল মিলিয়ে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ দিয়ে বেলা ১১টায় অনুষ্ঠান শুর” হয়। অত্র কলেজের অধ্য জনাব এসকে ফরাস উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বাবু শচীন্দ্র লাল সরকার। তিনি বলেন, ছাত্র-ছাত্রীরা পড়া শোনার পাশাপাশি চরিত্রবান হয়ে সমাজের সেবা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গভর্নিংবডির সদস্য জনাব প্রমথ সরকার, মোঃ আব্দাল হোসেন তরফদার, রাখাল চন্দ্র দাস, ঠিকাদার জনাব মোঃ আরব আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জনাব মনিভুষণ সরকার। শিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক মানিক ভট্টাচার্য্য, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক লতিফ হোসেন ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব রণজিৎ কুমার দাস। ছাত্র-ছাত্রীদের প থেকে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্র জিয়াউল হক ও ইসমাইল হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর ছাত্রী রিপা বেগম ও গীতা পাঠ করেন শংকরী শীল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রভাষক মিহির রঞ্জন সরকার ও প্রভাষক প্রসূন আচার্য্য (পল্লব)। ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com