সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জাতিকে বিপদগামী করতেই এদেশের কুচক্রী মহল বঙ্গবন্ধুকে হত্যা করে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৫৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সদ্য স্বাধীন হওয়া জাতিকে বিপদগামী করতেই এদেশের একটি কু-চক্রী মহল বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্ব-পরিবারে হত্যা করেছে বলে মন্তব্য করেন ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ নাসির উদ্দিন। তিনি বলেন, ১৯৭৫ সালে আজকের এ দিনে এ নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তৎকালীন সেনাবাহিনীর উচ্ছংখল ও বিপদগামী একটি গুষ্ঠি। তাদের হিংস্র থাবা থেকে রক্ষা পায়নি দশ বছরের শিশু শেখ রাসেলও। যার ফলে দেশ ও জাতি হারিয়েছিল তাদের একজন সঠিক অবিভাবককে। তাই এসব বিপদগামী ও উচ্ছৃংখল সেনাবাহিনীর হীন চরিত্র নতুন প্রজন্মের নিকট তুলে ধরা এখন সময়ের দাবি। গতকাল বুধবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মাদ্রারাসা সুপার মাওঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুর রহমান সুমনের উপস্থাপনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, মাওঃ জহির রেযা আত্তারী, মিজানুর রহমান চৌধুরী, আমিনুল ইসলাম খাঁন মামুন, জান্নাতুল ফেরদাউস, সুজিনা আক্তার, মাহমুদা খাতুন, নাসরিন খাঁনম, লাকি আক্তার, মাহবুবা আক্তার, শাহিনা আক্তার, সাদিকুর রহমান ও জয়নাল আবেদিন রিপন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী নোমান আহমদ ও হাজেরা খাতুন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তোফাজ্জল হোসেন ও লাইজু আক্তার, সপ্তম শ্রেণির শিক্ষার্থী শিবলু রহমান ও সাজিদা আক্তার এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হুসনা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com