শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

ট্রাকের উপর থেকে ছিটকে পড়ে মাধবপুরের কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ৭৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকায় কাঁঠাল বোঝাই ট্রাক থেকে ছিটকে পড়ে সন্তোষ রায় (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্তোষ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর এলাকার হরি রায়ের ছেলে। তিনি পেশায় কাঁঠাল বিক্রেতা ছিলেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, দুপুরে নরসিংদী থেকে ট্রাকে করে কাঁঠাল নিয়ে মাধবপুরে ফিরছিলেন সন্তোষ। তিনি কাঁঠালের উপরে বসেছিলেন। ট্রাকটি বিশ্বরোড এলাকার ফাহাদ ফিলিং স্টেশনের সামনে পৌঁছুলে হঠাৎ সন্তোষ নিচে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com