শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

পৌর এলাকার শুটকী ব্যবসায়ীদের সাথে মেয়র জিকে গউছের মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৫১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার শুটকী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে মেয়র ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হবিগঞ্জ শহরের কাচামাল বাজারের শুটকী ব্যবসায়ীরা মতবিনিময় সভায় ছাউনী নির্মানসহ বিভিন্ন দাবী-দাওয়া পৌর মেয়রের কাছে তুলে ধরেন। মেয়র ব্যবসায়ীদের যুক্তিসংগত সকল দাবী বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। আলহাজ্ব জি, কে গউছ কাচামাল বাজারের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে শুটকী ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। ব্যবসায়ীরা পরিছন্ন পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, মোঃ মাহবুবুল হক হেলাল, শেখ নুর হোসেন, মোহাম্মদ জুনায়েদ মিয়া ও পৌরসচিব নুর আজম শরীফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com