বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের আবাসিক হোটেলে দেহ ব্যবসা ॥ যুবক-যুবতী আটক

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আবাসিক হোটেলগুলোতে দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। কতিপয় ম্যানেজাররা মালিকের কাছ থেকে হোটেল ভাড়া নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এসব হোটেলে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন যুব সমাজ ধ্বংশ হচ্ছে অপরদিকে, আইনশৃংখলা বিঘœ ঘটছে। অভিযোগ রয়েছে, শহরের সিনেমাহল, কোর্টষ্টেশন, পুরাতন পৌরসভা রোড, চৌধুরী বাজার, ঘাটিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় এসব হোটেলেগুলোতে দেহ ব্যবসা চলছে। এসব হোটেলে প্রতি ঘন্টায় রুম ভাড়া ৮শত টাকা থেকে ১ হাজার টাকা। এসব হোটেলে বেশির ভাগ প্রবাসির স্ত্রী ও উঠতি বয়সের যুবক যুবতীরা যাচ্ছে। গতকাল রোববার দুপুরে সদর থানা পুলিশ সিনেমাহল এলাকার হোটেল রেজায় অভিযান চালিয়ে মাধবপুর পশ্চিম বাজার গ্রামের সৈকত আলীর পুত্র আলী আকবর (২৫) ও বেজুরা গ্রামের শহিদের কন্যা রোজিনা আক্তার (২০) কে আটক করে। এ সময় ওই হোটেলের ম্যানেজার আক্তার মিয়া ও শাহিন ওরফে সুধন মিয়া পালিয়ে যায়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে সুদন মিয়া ও আক্তার মিয়া মেয়েদের এনে দেহ ব্যবসা করে আসছে। দুই সপ্তাহ আগেও ডিবি পুলিশ যুবক যুবতীকে আটক করে। পরে মুছলেখায় রেখে তাদেরকে ছেয়ে দেয়। গতকালই আটককতৃদের আদালদের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com